1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বনশ্রীতে নায়িকাকে নিয়ে পালাচ্ছিল উবারের গাড়ি | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

বনশ্রীতে নায়িকাকে নিয়ে পালাচ্ছিল উবারের গাড়ি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ জন দেখেছেন

‘অনেক সাধনার পরে’, ‘বেসামাল’র মতো ঢালিউড সিনেমার নায়িকা নিঝুম রুবিনা পড়েছিলেন মহাবিপদে। তাকে নিয়ে ভরদুপুরে পালাচ্ছিল উবারের গাড়ি। গতকাল (২১ জানুয়ারি) মঙ্গলবার রাজধানী ঢাকায় তার সঙ্গে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।রুবিনা জানিয়েছেন, রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডিতে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। ভয়ে গাড়ি থেকে লাফ দিতে হয়েছিল তাকে। বন্ধু ও অনুসারীদের সতর্ক করতে ঘটনার বর্ণনা ও উবারচালকের ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।

ফেসবুকে রুবিনা লিখেছেন, ‘আমি আজ বাসা থেকে উবার কল দিয়েছি, যাব বনশ্রী থেকে ধানমন্ডি। হাতিরঝিলে উঠে ধানমন্ডির দিকে না গিয়ে সে আমাকে নিয়ে যাচ্ছিল গুলশানের দিকে। আর আজ মঙ্গলবার, দুপুরবেলা রাস্তা অনেকটাই খালি। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে সোজা না নিয়ে কেন গুলশানে নিয়ে যাচ্ছেন? সে আমাকে বলল, আপনার লোকেশনেই আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি চুপ থাকেন। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। হাইস্পিডে গাড়ি টেনে যাচ্ছিল সে। আমি যখন বললাম, ভাই, আমাকে আপনি এখানে নামিয়ে দেন। তখন সে আমাকে বললো চুপ থাক, কোনো কথা বলবি না।’

 

 

গাড়িচালকের ছবি পোস্ট করে রুবিনা লিখেছেন, ‘এই সেই ড্রাইভার। ছবিসহ আপনাদের কাছে পোস্ট করে দিলাম। প্লিজ, সবাই একটু পোস্টটা শেয়ার করে দেন। উবারে ওঠার আগে খুব চিন্তা করে উঠতে হবে।’

 

রুবিনা আক্তার নিঝুমের অভিষেক জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে। এরপর তিনি অভিনয় করেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ সিনেমায়। সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’ এবং আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ সিনেমা দুটোর জন্য কাজ করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )