1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ইউপি চেয়ারম্যান লিয়াক আলী গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় ইউপি চেয়ারম্যান লিয়াক আলী গ্রেপ্তার

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩১৯ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  লিয়াকত আলীকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার সকালে গজঘন্টা বাজার থেকে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার  করেন।
থানা সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল গঙ্গাচড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদী হয়ে গঙ্গাচড়া উপজেলা বিএনপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলায় অনধিকার প্রবেশ, দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির অভিযোগ আনা হয়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে গঙ্গাচড়ার সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রুহুল আমিনসহ মোট ৪০ জনকে। এছাড়া ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। লিয়াকত আলী এই মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।
গঙ্গাচড়া মডেল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার বলেন, “তিনি এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার বলেন, “তিনি এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )