1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মানুষের বানানো আইন দিয়ে দেশ সঠিক পথে চলবে না ডা. শফিকুর রহমান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

মানুষের বানানো আইন দিয়ে দেশ সঠিক পথে চলবে না ডা. শফিকুর রহমান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন
এই দেশকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু একটি দল ক্ষমতায় এসে মনে করেছিলো তারাই শুধু স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে ভালোবাসে আর কেউ না। বাংলাদেশকে কারা ভালোবাসে সেটা বিগত সরকারের পিতা শেখ মুজিবুর রহমান ৭০ সালে নিজেই বলেছেন মানুষ পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। দেশের মানুষ তাদের ঘামে অর্জিত ফসল ফলায় আর তারা সেগুলো চুরি করে বিদেশে পাচার করে। শুক্রবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা  আমীর মাও:আব্দুস সালাম সরকার এর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান এসব বলেন।
তিনি বলেন, এদেশে যতদিন না আল্লহর আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ততদিন শান্তি আসবে না। তাই তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রত্যেকের দ্বারা গিয়ে কোরআনের দাওয়াত দিবেন। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদে স্মরন করে তিনি বলেন, রংপুরের ধর্মপ্রাণ মানুষ খুব সাহসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ পুলিশের সামনে বুক উচু করে ধরেছিলেন। পুলিশ পর পর কয়েকটি গুলি ছুড়ে তার বুকে। গত দেড় যুগের শাসনামলে আওয়ামী সরকার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বত্র গুম খুন আর সীমাহীন দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। তারা আলেম ওলামাদের টার্গেট করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসীর কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সময় এসেছে প্রতিটি হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা।
বিশেষ অতিথিবৃন্দ হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর অঞ্চলের পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম,  কেন্দ্রীয় কার্যপরিষদের সহকারী ও  রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এ.টি এম আযম খান, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ ছাত্র শিবিরের জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্র শিবিরের কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী, পীরগাছা উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, রংপুর জেলা শাখার মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আব্দুল গণি,  জেলা মানব সম্পদ বিষক সেক্রেটারি মোত্তালেব হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চল আবুল হাসান বাদল। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বে থাকা নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )