1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বারাক ওবামার প্রেম নিয়ে গুঞ্জন! | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বারাক ওবামার প্রেম নিয়ে গুঞ্জন!

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে নতুন করে প্রেমে মজেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর আজকাল ইন’র।

শোনা যাচ্ছে তিনি নাকি মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের প্রেমে পড়েছেন। মার্কিন সমাজমাধ্যম এখন এই খবরে একেবারে সরগরম। যদিও বিষয়টি অস্বীকার করেছেন দুজনেই। ওবামা পত্নী মিশেলও দাবি করেছেন তার স্বামীকে নিয়ে তৈরি করা এই গুজবের কোনও বাস্তব ভিত্তি নেই।

মিশেল জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মার্কিন দেশের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। বারাক ওবামার সঙ্গে তার ডিভোর্সের একটি গুজব তৈরি করা হয়েছিল। সেখান থেকেই নতুন এই সম্পর্কের দিকটি উঠে এসেছে।

 

 

জেনিফারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, তিনি বারাক ওবামার সঙ্গে একবার দেখা করেছিলেন। তবে এই বিষয়টি নিয়ে তিনি এর থেকে বেশি কিছু বলবেন না। মিশেলের দাবিকে তিনি আমল দিতে চান না। এর থেকে বেশি তিনি কিছুই জানাবেন না। যদি বারাক ওবামার সঙ্গে তার কোনও ব্যক্তিগত সম্পর্ক থাকে তাহলে তিনি এই বিষয়ে কোনও আলোচনাই চাইবেন না।

বারাক ওবামার রাজনৈতিক জীবনের সভায় বহুবার তাকে সমর্থন করেছেন জেনিফার। তাই তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হলে সেটা খারাপ হবে না বলেই মন্তব্য করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তবে গোটা গুজবটি নিয়ে খোদ বারাক ওবামা নিজে কিছুই বলেননি বলেই খবর মিলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )