1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে নিজ দলের বিরুদ্ধেই বিএনপি'র হরতালের ডাক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নিজ দলের বিরুদ্ধেই বিএনপি’র হরতালের ডাক

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৩ জন দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দলের বিরুদ্ধেই হরতালের ডাক দিল বালিয়ডাঙ্গী উপজেলা বিএনপি। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত মধ্যে রাতে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় আগুন জ্বালিয়ে শনিবার হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান।

 

 

জানা যায়, নির্ধারিত কর্মসুচি অনুযায়ী ১ফেব্রুয়ারি শনিবার উপজেলার দুওসুও ইউনিয়নে দলের শাখা সম্মেলনে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু উপজেলা বিএনপির সাথে কথা না বলে শুক্রবার মধ্য রাতে জেলা বিএনপি হঠাৎ করেই সেই ভোট স্থগিত করে। জেলা বিএনপির এমন হঠকারিতা সিদ্ধান্তের প্রতিবাদে নিজ দলের বিরুদ্ধেই শনিবার হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল বের করেন। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে তারা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

 

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা থাকলেও, জেলা কমিটির একতরফা সিদ্ধান্তে ভোট স্থগিত করা হয়েছে। এতে করে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করছেন।

বিএনপি নেতা জুলফিকার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে ভোট বাতিল করা মানে আমাদের মতামতকে দমন করা। আমরা চাই গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন হোক।”

 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা কাজ করছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )