1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাণীশংকৈলে স্থায়ী ইউএনও না থাকায় চরম ভোগান্তি: প্রশাসনিক কাজ ব্যাহত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

রাণীশংকৈলে স্থায়ী ইউএনও না থাকায় চরম ভোগান্তি: প্রশাসনিক কাজ ব্যাহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী উপজেলা রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্থায়ী পদটি গত ২৭ জুলাই থেকে শুন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে উপজেলার দাপ্তরিক কাজ। ফলে প্রতিনিয়ত সেবা নিতে এসে চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, স্থায়ী ইউএনও মিজ খাদিজা বেগম গত ২৭ জুলাই পদ্দোনতি জনিত কারণে রাণীশংকৈল উপজেলা থেকে বিদায় নেন। এ কারণে পদটি শূন্য হওয়ায় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি তার স্থায়ী উপজেলা পীরগঞ্জের কাযর্ক্রম শেষ করে তারপর রাণীশংকৈল উপজেলায় মাঝে মধ্যে আসেন। তবে ইউএনও’রমত একজন কর্মকর্তার পদে থেকে একই সাথে দুটি উপজেলার প্রশাসনিক ভার সামলাতে পারছেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। ফলে সময়মতো গুরুত্বপূর্ণ ফাইলের অনুমোদন মিলছে না, থমকে গেছে বিভিন্ন সামাজিক ও সরকারি জরুরি উন্নয়নমূলক কর্মকাণ্ড।

এছাড়াও বিভিন্ন সভা সেমিনারসহ নানান বিধ কাজে ইউএনও শুন্য অবস্থায় রয়েছে উপজেলা পরিষদ। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক কর্মকর্তা অভিযোগ করে জানালেন, ইউএনও পীরগঞ্জ উপজেলায় থাকেন বিভিন্ন সময় জরুরী দাপ্তরিক কাজে ইউএনও’র পরামর্শ কিংবা স্বাক্ষর প্রয়োজন। বর্তমান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও রাণীশংকৈল উপজেলায় না আসলে পীরগঞ্জ উপজেলায় যেতে হয়। সেখানে তাকে না পেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়।

এতে দাপ্তরিক কাজে ব্যাঘাতসহ নানানবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে। এ জন্য অতি দ্রুত একজন স্থায়ী ইউএনও রাণীশংকেল উপজেলায় পদায়নের দাবী জানান ওই কর্মকর্তারা। সন্ধারই গ্রামের কৃষক হাসেম রেজা কয়েকদিন থেকে উপজেলায় ঘুরছেন,বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের লাইসেন্স নেওয়ার বিষয়ে কথা বলবেন,তিনি জানালেন বেশ কয়েকদিন ধরে ঘুরেও তিনি ইউএনও’র সাক্ষাত পাননি। এছাড়াও জন্মনিবন্ধনসহ নানানবিধ কাজে ইউএনও,কে সময়মত না পাওয়া যাওয়ায় বেশ ভোগান্তি পড়ছে সাধারণ মানুষ। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও গোলাম রব্বানী সরদার জানালেন, রাণীশংকৈল উপজেলায় ইউএনও যোগদান না করা প্রর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেছেন, খুব শিগগির রাণীশংকৈল উপজেলায় ইউএনও নিয়োগ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, রাণীশংকৈলের মতো একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সীমান্তে সার্বিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা জনগণের সঠিক সেবাদান নিশ্চিত করতে আর কালক্ষেপণ না করে দ্রুত একজন স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা জরুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )