1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাণীশংকৈলে ইয়াবাসহ যুবক আটক | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ইয়াবাসহ যুবক আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২০ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবাসহ খালেদ হাসান মিলন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার নেকমরদ এলাকার পারকুন্ডা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, রাণীশংকৈল থানা পুলিশের একটি দল নেকমরদ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন হিসেবে পারকুন্ডা এলাকার মিলন মাহমুদকে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৭টি পাওয়া যায়। জানা গেছে মিলন দীর্ঘদিন যাবদত মাদকের সাথে জড়িত। তার কারণে এলাকায় মাদকের বিস্তার লাভ করেছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানালেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন। আটককৃত মিলন মাহমুদকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )