1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাণীশংকৈলে জলাবদ্ধতা নিরসন করলেন বিএনপি নেতা আলিফ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যেত একটি গ্রাম: রাণীশংকৈলে জলাবদ্ধতা নিরসন করলেন বিএনপি নেতা আলিফ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮ জন দেখেছেন

সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ছিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি গ্রামের প্রায় ৩০০ পরিবার। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বারদের পক্ষ থেকে কোনো টেকসই ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবশেষে রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফের দ্রুত হস্তক্ষেপে অবসান ঘটলো এই দীর্ঘমেয়াদী জলবদ্ধতার।

জানা যায়, উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষাঁ শাহানাবাদ গ্রামটিতে উপযুক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা (ড্রেনেজ) না থাকায় সামান্য বৃষ্টিপাত হলেই পানি আটকে থাকত। রাস্তাঘাট ও ফসলি জমি বাড়িঘরের আঙিনা পানিতে তলিয়ে থাকায় স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ড মারাত্মকভাবে সমস্যা হচ্ছিল। বৃষ্টি হলেই রাস্তাঘাট বাড়ীর আঙ্গিনায় পানি জমে যেত। শিক্ষার্থীরা যেতে পারতো না স্কুল কলেজে। অন্য মানুষেরা তাদের কাজকর্মে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল। পরবর্তীতে ভুক্তভোগী গ্রামবাসীর পক্ষ থেকে কয়েকজন বিষয়টি রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফকে জানান।

খবর পেয়ে তিনি বিলম্ব না করে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন। পরিদর্শন শেষে তিনি দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে লক্ষাধিক টাকায় পাইপ স্থাপন করে ড্রেন নির্মাণের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। এবং সমস্ত পানি পাইপের মাধ্যমে একেবার নদীর খাড়িতে পানি ফেলানোর ব্যবস্থা করেন। নবনির্মিত এই ড্রেনের মাধ্যমে আটকে থাকা পানি সহজে নিষ্কাশিত হওয়ায় গ্রামটির প্রায় ৩ শতাধিক পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের নিরসন ঘটে। দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান পাওয়ায় আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফের প্রতি ভুক্তভোগী পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ জানালেন, বর্ষার শুরুতে শাহানাবাদ গ্রামের কয়েকজন তার সাথে জলাবদ্ধতা নিয়ে অভিযোগ করছিল। পরে তিনি বিষয়টিগুরত্ব দিয়ে এলাকায় পরির্দশনে গিয়ে মানুষের দূর্দশা দেখে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। তিনি বলেছেন এটি তিনি মানবিক জায়গা থেকে করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )