1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ৫০ হাজার | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ৫০ হাজার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের কিসমতপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের কিসমতপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় ৫ নং সৈয়দপুর ইউনিয়নের কিসমতপুর গ্রামের একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত নবাব হোসেনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর। তিনি বলেন কিসমতপুর গ্রামে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একজনকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )