1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৮ বছর পর ফিরছেন বাপ্পারাজ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

৮ বছর পর ফিরছেন বাপ্পারাজ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯০ জন দেখেছেন

ক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। সেই অভিনেতা পর্দায় নেই অনেক দিন। তবে তিনি বিস্মৃত নন। বন্ধুত্ব বা ভ্রাতৃত্বের দাবিতে প্রেম বিসর্জন দেওয়া নায়ক এই প্রজন্মের কাছেও প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় তার চরিত্রগুলোর গল্প। মিম হয়ে ফিরে ফিরে আসেন বাপ্পারাজ।

 

এই যেমন সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড চলছে ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। এবার ব্যর্থ প্রেমিকের খোলস ছেড়ে অ্যাকশন নিয়ে আসছেন বাপ্পারাজ। ‘রক্ত ঋণ’ নামের ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তার চরিত্রে অ্যাকশন মুডে দেখা যাবে বাপ্পাকে।এ ছবির মধ্য দিয়ে বহুদিন পর বাপ্পা ফিরছেন অভিনয়ে। এর আগে সবশেষ ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করেছিলেন বাপ্পারাজ।

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি নজর এড়ায়নি নির্মাতা ও বাপ্পার। তাই হয়তো রক্ত ঋণ ওয়েব ফিল্মের অ্যানাউন্সমেন্ট টিজের বার্তা দিলেন, ‘বিরহ নয়, এবার অ্যাকশন হয়ে যাক’। প্রায় দেড় মিনিটের টিজার শুরু হয়েছে বাপ্পারাজের প্রেমের সমাধি সিনেমার ‘পাখি যায় উড়ে যায়’ গান দিয়ে। যে গান দিয়ে প্রায়ই বানানো হয় মিম। কয়েক লাইন বাজার পরেই বাপ্পারাজ বলেন, ‘বন্ধ করো। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক।’

রক্ত ঋণ বানাচ্ছেন মোস্তফা খান সিহান। এতে পুলিশ কর্মকর্তা সায়েম জব্বার চরিত্রে অভিনয় করছেন বাপ্পারাজ। থ্রিলার ঘরানায় তৈরি ‘রক্ত ঋণ’ ছবির গল্পে দেখা যাবে হঠাৎ করে শহরে কয়েকজন চিকিৎসককে খুন করা হয়। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নামে পুলিশ। দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা সায়েম জব্বারের ওপর। টিজারে বাপ্পারাজের মুখে শোনা গেল, ‘সব ক্রাইমের একটা হোল থাকে। আমাদের কাজ হচ্ছে সেই ফুটোটা খুঁজে বের করা। সবাই পায় না। সবাইকে দিয়ে সব কাজ হয় না।’

নির্মাতা সিহান বলেন, ‘দেশি সিনেমা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি। রক্ত ঋণের সংলাপ, চিত্রনাট্যে নব্বইয়ের দশকের বাংলা সিনেমাকে খুঁজে পাওয়া যাবে।’

 

ওয়েব ফিল্মে বাপ্পারাজকে কাস্টিং করা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘অনেক দিন ধরে পর্দায় নতুন কোনো কাজ না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাকটিভ। সবাইকে চমকে দিতেই তাঁকে প্রধান চরিত্রে ভেবেছি। তাঁর কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার পর তিনি না করে দিয়েছিলেন। অনেক অনুরোধের পর সিনেমার গল্প ও পরিবেশন পরিকল্পনা শুনে উনি রাজি হন।’

ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে। শিগগিরই পুরো কাজ শেষ করে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। এতে আরও অভিনয় করেছেন আরশ খান, শাহেদ আলী সুজন, নাদিয়া হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )