1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্রাদার্স হিমাগারে ডাকাতি, অর্ধ কোটি টাকার মালামাল লুট | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ব্রাদার্স হিমাগারে ডাকাতি, অর্ধ কোটি টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১০ জন দেখেছেন

ব্রাদার্স হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। রংপুরের তারাগঞ্জে দিবাগত রাতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতের দল। পুলিশ ও হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের গাঁ ঘেষে তারাগঞ্জের বাঙালীপুর এলাকায় ব্রাদার্স হিমাগারে রোববার (২ ফেব্রুয়ারি)দিবাগত রাত দেড়টার দিকে পেছনের প্রাচীর টপকে ডাকাত দল প্রবেশ করে দুই জন নিরাপত্তাকর্মী ও একজন মেশিন অপারেটরকে বেঁধে রেখে ৩৫০ কেভির একটি ট্রান্সফরমার, ওয়্যারিং ক্যাবেল, মটর, আইপিএস, কন্ট্রোল বোর্ডসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে যায়।

 

 

ব্রাদার্স হিমাগারের নিরাপত্তা কর্মীর আবেদুল বলেন, পেছনের প্রাচীর টপকে ডাকাতেরা ভেতরে প্রবেশ করে রাত অনুমান দেড়টার দিক। আমাদের অস্ত্রের মুখে হাত পা বেঁধে মেশিন রুম, স্টোর রুম, অফিস কক্ষের মালামাল খুলে নেয় ডাকাতেরা। পরে মেইন গেট খুলে পিকআপে সেগুলো নিয়ে চলে যায়। প্রায় বিশ জনের মতো ছিল ডাকাতরা।

 

 

ব্রার্দাস হিমাগারের মালিক একরামুল হক বলেন, ভোরে ৪টা ২৬ মিনিটে ফোনে কলের মাধ্যমে জানতে পারি হিমাগারে ডাকাতি হয়েছে। এটা পরিকল্পিত ডাকাতি। আমাকে ব্যবসায়িকভাবে হ্যারেজমেন্ট করার জন্য এই সংঘবদ্ধ ডাকাতি। আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে সার্ভে করে যেটা পাচ্ছি, এটাতে আমার কাছে মনে হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে ।

 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম দৈনিক সকালের বাণীকে  বলেন, ডাকাতির ঘটনায় রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম সহ উর্ধ্বতন কর্মকর্তা ডিবি পুলিশ, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার রাতে এ ঘটনায় মামলা হয়েছে। আমি নিজেই মামলার তদন্ত করবো এবং অপরাধীদের প্রযুক্তির মাধ্যমে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )