1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শাফিনের জন্য কনসার্ট, গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শাফিনের জন্য কনসার্ট, গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

গত বছরের ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়ে সেখানেই অসুস্থ হয়ে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাফিনের মৃত্যুর প্রায় সাত মাস পরে তাকে ট্রিবিউট করে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিত অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি।

১৪ ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন। এর আগেই হচ্ছে এই কনসার্ট। যেখানে অংশ নিবে দেশের সেরা পাঁচটি ব্যান্ড। সেগুলো হলো- মাইলস, দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা, র‍্যাপার অজি। এ ছাড়া দেখানো হবে শিল্পীর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি ডকুমেন্টারিও।

শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তার ফেসবুক পেজের কার্যক্রম। গত বৃহস্পতিবার এই পেজে তার পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর এক দিন পরই পেজটি শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবর দিয়েছে।

সেখানে কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’

‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট; দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )