কৃষি অনুষদে ক্লাসরুম এবং শিক্ষক সংকট আছে উল্লেখ করে এসব বিষয় নিয়েও নিজের পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, আমাদের ফ্যাকাল্টিতে প্রতিবছর যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয় তার তুলনায় যথেষ্ট ক্লাসরুম নেই।
ফলে অনেক ব্যাচের ক্লাস নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হয়না। তবে বর্তমানে দশতলা ভবন (কুদরত-ই-খুদা একাডেমিক ভবন) চালু হওয়ায় এ সংকট অনেকটাই কমে গেছে। আমরা যদি দশতলা ভবনে কৃষি অনুষদের জন্য কয়েকটা ক্লাসরুম স্থায়ীভাবে পাই তাহলে এ সংকট পুরোপুরি দূর করা সম্ভব হবে।
এ বিষয়টি নিয়ে আমি কাজ করার চেষ্টা করবো।
উল্লেখ্য গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন হিসেবে অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের মেয়াদ শেষ হওয়ায় নতুন ডীন হিসেবে নিযুক্ত হন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এনামুল্যার অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি অনুষদের ডীন পদে অধিষ্ঠিত অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, উদ্যানতত্ত্ব বিভাগ এর ডীন পদের কার্যকাল শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইনের ২৩(৪), (৫) ধারা মূলে কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকগণের মধ্যে হতে আবর্তনক্রম অনুযায়ী পরবর্তী ২ (দুই) বছরের জন্য ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর-কে নির্ধারিত শর্ত সাপেক্ষে কৃষি অনুষদের ডীন পদে নিযুক্ত করা হলো।
তাঁর এ আদেশ ১৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।