1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মালিতে সোনার খনি ধসে নিহত ৪৮ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মালিতে সোনার খনি ধসে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে ওই খনিটি পরিচালিত হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এবং বেশ কিছু সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। মালি আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদক এবং সেখানকার খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম মালি। দেশটির মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করতে রীতিমতো লড়াই করছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

একটি পুলিশ সূত্র জানিয়েছে, খনি ধসে পড়ার ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়েছিলেন। তাদের মধ্যে একজন নারীও ছিলেন, যার কাঁধে তার শিশুসন্তান ছিল। একজন স্থানীয় কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেন এবং কেনিবা স্বর্ণ খনির সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একটি পরিবেশবাদী সংস্থার প্রধান এএফপিকে বলেন, হতাহতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

 

 

একটি সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবার যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আগে একটি চীনা কোম্পানি খনি পরিচালনার দায়িত্বে ছিল। এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এর আগে গত জানুয়ারিতে মালির দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়। এদের মধ্যে অধিকাংশই নারী।

 

এছাড়া এক বছরেরও বেশি আগে শনিবার যেখানে খনি ধসে পড়েছে ওই একই অঞ্চলে একটি খনির টানেল ধসে পড়ায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )