1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসব আর উত্তেজনার মিশ্রণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

পীরগাছা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসব আর উত্তেজনার মিশ্রণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ জন দেখেছেন

রংপুরের পীরগাছা এখন ভোটের মঞ্চ। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে সাজসাজ রব পুরো এলাকায়। প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীদের প্রচারণায় রঙিন হয়েছে পীরগাছার গ্রাম থেকে শহর। কোথাও পোস্টার, কোথাও মিছিল, আবার ফেসবুকেও চলছে সরগরম ভোটের ডাক।

 

 

প্রার্থীদের মুখে একটাই প্রতিশ্রুতি—একতাবদ্ধ বিএনপির নেতৃত্বে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়া। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও আগামীর নেতা তারেক রহমানের পরিকল্পনাকে সামনে রেখে সবাইকে এক মঞ্চে নিয়ে নতুন দিনের পথচলার প্রস্তুতি চলছে। গত কয়েক দিন থেকে সন্ধ্যা নামলেই নির্বাচনী উত্তেজনায় প্রাণ ফিরে পায় মোড়গুলো। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা, তুলে ধরছেন দলের দুর্দিনে তাঁদের অবদান। ভোটারদের আস্থা অর্জনে চলছে নানা কৌশল, ব্যতিক্রমী আয়োজন।

 

এই সম্মেলনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোট হবে। প্রার্থীদের তালিকাও বেশ চমকপ্রদ। সভাপতি পদে আফছার আলী ও আমিনুল ইসলাম রাঙ্গার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। সিনিয়র সহ-সভাপতি পদে নাজির হোসেন, এসএম মোবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম ডালেজ ও জাকির আহম্মেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহম্মদ হোসেন, আব্দুর রাজ্জাক, আবু সায়েম রাসেল, আব্দুর রশিদ সরকার, আবু সালেহ আহমেদ বাবলু। সাংগঠনিক সম্পাদক পদে জিয়াউর রহমান, আব্দুল মান্নান সরদার, আজাদ হোসেন সরকার, জুয়েল হোসেন মন্ডল, রবীন্দ্রনাথ লাহিড়ী ও আব্দুস সালাম আজাদ জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থীর দৌড়ঝাঁপও ভোটের মাঠে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।সম্মেলন উপলক্ষে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে অবহেলিত জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। তাঁদের লক্ষ্য, বিএনপিকে শক্তিশালী করে একটি নতুন বাংলাদেশ গড়া।

ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় হলরুমে। ত্যাগী, যোগ্য ও সংগঠকগুণে সমৃদ্ধ নেতাকে বেছে নিতে ভোটারদের প্রস্তুতি তুঙ্গে। পীরগাছার এই সম্মেলন দলীয় রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )