প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চর রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়নেই প্রতিবছর বন্যার কবলে পড়ে। যার কারণে নদী গর্ভে বিলীন হয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি। আর অধিকাংশ মানুষ আশ্রয় নেন আশ্রয় কেন্দ্রে। তাই সময় উপযোগী একটি প্রশিক্ষণের আয়োজন করেছে লাইট হাউজ। যা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সকল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, সেগুলো নিজেদের পরিবার ও নিজ এলাকায় প্রচার করতে হবে। এ সময় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসিবুর রহমান। তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দিলে, হতাশাগ্রস্ত না হয়ে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন, লাইট হাউজের উপপরিচালক সাদিক আল হায়াত, প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী জিতেন চন্দ্র দাস।