1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন 

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন
oplus_0
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম বিরোধী  ছাত্র আন্দোলনে জড়িতদের একাংশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি শহীদ মিনার চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য  গত ১১ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির জেলা সংগঠক ইয়াকুর রহমান শ্রাবণ, জেলা কমিটির সদস্য নয়ন মিয়া নাহিদ, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আব্দুর রহিম শেখ ও ফাইজা তাসমিন ফিমু সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে জুলাই বিপ্লবের সম্মুখ সারির বিপ্লবীদের বাদ দিয়ে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যদের উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যা এক ধরনের বৈষম্য। জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে যারা ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই থেকে কাজ করে চলেছে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা কমিটির প্রায় ৩০ জন সদস্য কমিটি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। পক্ষপাতদুষ্ট কমিটি প্রদানের সাথে জড়িত কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দকে ভূরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সেই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে পক্ষপাতদুষ্ট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আবেদন জানানো হয়। সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )