1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রোটিয়াদের বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

প্রোটিয়াদের বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ শক্তিশালী। ফর্মেও আছেন তারা। সঙ্গে লাহোর ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেট। দুই মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে রান উৎসবের মঞ্চ প্রস্তুত ছিল। ওই মঞ্চে ব্ল্যাক ক্যাপসরা উৎসব করেছে ঠিকই। পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫০ রানের হারে বিদায় নিয়েছে তারা। নিউজিল্যান্ড উঠে গেছে ফাইনালে।

বুধবার টস জিতে শুরুতে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ৩৬২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে প্রোটিয়াদের শুরু খুব খারাপ হয়নি। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় ৯ উইকেটে ৩১২ রানে থেমেছে তারা। আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )