1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের অবসর | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের অবসর

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম্যান্স করার পর নানা সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। কথা হচ্ছিল ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও। এর মধ্যেই বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অবসরের কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে পারেননি তিনি। যে কারণে দর্শকদের থেকেও শুনতে হচ্ছিল তীব্র সমালোচনা। তবে সেই সমালোচনা দীর্ঘায়ত করতে দিলেন না স্বয়ং মুশফিকই। আজ থেকে তাকে ওয়ানডে ক্রিকেটের অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে বলেছেন তিনি নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিক অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আজ আমি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।’

 

মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য। আল্লাহ কুরআনে বলেছেন: ‘‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’’ (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন। সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )