1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাক প্রতিবন্ধি ছেলেকে খুঁজে পেলেন পরিবার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

বাক প্রতিবন্ধি ছেলেকে খুঁজে পেলেন পরিবার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তেঁতুলিয়ায়-পঞ্চগড় মহাসড়কে দু’টি বস্তা নিয়ে ঘুরে বেড়ানো বাক প্রতিবন্ধি ছেলের খোঁজ পেয়ে বাড়ি নিয়ে গেলো তার  বাবা ফজলুর রহমান। তার  বাড়ি রংপুর জেলাধীন পীরগাছা থানা আনন্দী ধনিরাম গ্রামে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পঞ্চগড় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের রণচন্ডি বাজার থেকে তাকে খোঁজে পান।
জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে স্থানীয় এক লোকের মাধ্যমে সংবাদ পেয়ে  তার পিতা ফজলুর রহমান ও বড় বোন ফজিলা বেগম সকালে পঞ্চগড়ে আসেন। সেখানে অটোবাইক নিয়ে মহাসড়কের দুপাশে খোঁজ করে আসার এক পর্যায়ে রণচন্ডি বাজারে হারানো বাক প্রতিবন্ধির  মিলন মিয়া কে খোঁজে পান।
 মিলনের বড় বোন ফজিলা বেগম জানান  তার ভাইয়ের ৩/৪ বছর বয়সে  জ্বর হয় এবং মুখে গাজ ফেনা চলে আসে। তখন ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করেন। পরবর্তীতে কযেক বছর পরে ডাক্তারের কাছে চিকিৎসার নিয়ে গেলে বলেন অনেক দেরি হয়েছে। যদি সে শুনতে পারে কথা বলতে পারবে সময় লাগবে। কিন্তু একাকি দূরে কোথাও গেলে আর বাড়ির খেয়াল রাখতে পারত না।
গত ৫ মাস আগে  নতুন প্যান্ট কেনার কথা বলে বাবার সংগে বাজারে  এসে হঠাৎ হারিয়ে যায়। তখন থানায় জিডি করি এবং স্থানীয়ভাবে পোস্টার লাগানোর পরও ভাইয়ের খোঁজ পায়নি। গত সপ্তাহে স্থানীয় একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে আমার শশুড়কে জানান। সেই সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়ায় এসে ভাইকে খোঁজে পেয়েছি খুব ভালো লাগছে।
পিতা ফজলুর রহমান জানান একমাত্র ছেলেকে হারিয়ে আমাদের খুব কষ্টে দিন গেছে। কারণ আমার মেয়ে বড় আর মিলন ছোট। ছেলে হারিয়ে যাবার পর নানা জায়গায় খুজেছি। আজ এখানে পেয়ে খুব আনন্দ লাগছে। উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর  স্থানীয় সাংবাদিক এম এ বাসেত ওই বাক প্রতিবন্ধিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মানবিক পোস্ট করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )