1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় জামায়াতের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় জামায়াতের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২২ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ বিকেল মহিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অধ্যাপক মো. রায়হান সিরাজী। তিনি বর্তমানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. নায়েবুজ্জামান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সুধীজন, জনশক্তি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানার্থে এই আয়োজন করা হয়েছে, যেখানে ইসলামিক আলোচনা ও ইফতারের ব্যবস্থা করা হয়।

 

অনুষ্ঠানের সফলতা কামনা করে আয়োজক কমিটির সভাপতি মো. আশরাফুল আলম সংশ্লিষ্ট সকলকে উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )