1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঋনের বোঝা মাথায় নিয়ে বিষপান অতঃপর মৃত্যু  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ঋনের বোঝা মাথায় নিয়ে বিষপান অতঃপর মৃত্যু 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৭ জন দেখেছেন
মৃত্যু
তেঁতুলিয়ায় দীর্ঘদিন যাবত ঋনে জর্জরিত থাকায় ঘাসমারা কীটনাশক খেয়ে মফিজুল হক (৪২)নামে মৃত্যু বরন করেন। শুক্রবার (১৪মার্চ) বিকাল ৪ ঘটিকায় উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।মৃত্য ব্যক্তি তেঁতুলিয়া শালবাহান ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে মফিজুল হক।
জানাযায়,তিনি দীর্ঘদিন যাবত ঋণগ্রস্ত থাকায় ঋন পরিশোধ করতে না পাড়ায় মানসিক যন্ত্রণায় ভুগতে ছিলেন।পরে মানসিক  যন্ত্রণা শয্য করতে না পেরে গত বৃহস্পতিবার ৬মার্চ দশটার দিকে পরিবারের অগোছরে নিজ বাড়ির ঘরের ভিতরে ক্ষেতের ঘাসমারা কীটনাশক খেয়ে ঘরে ছটফট করতে শুরু করলে পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
পঞ্চগড় সদর হাসপাতালে সুস্থ্যতা দেখা দিলে গত শুক্রবার ৯মার্চ নিজ বাড়ীতে নিয়ে আসে।আবারো শরীলের অবনতি দেখা দিলে সোমবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ১৪মার্চ বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরন করেন।
তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা এনায়াত কবীর জানান,থানায় একটি ইউডি মামলা করে মৃত্য ব্যাক্তিকে তার পরিবারের কাছে দাপনের উদেশ্যের জন্য হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )