1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় রোজাদারদের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

গঙ্গাচড়ায় রোজাদারদের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২০ জন দেখেছেন
রংপুরের গংগাচড়া উপজেলাধীন লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় রোজাদারদের মাঝে ফুডপ্যাক বিতরণ হয়। ১৬ই মার্চ রবিবার দুপুরে আয়োজক কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে স্থানীয় মহিপুর কবরস্থান মাঠে ফুডপ্যাক বিতরন অনুষ্ঠান শুরু হয়। ফুডপ্যাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, জামায়াতে ইসলামী মনোনীত  রংপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী  অধ্যাপক রায়হান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলার জামায়াতে ইসলামীর আমীর জননেতা মাওলানা নায়েবুজ্জামান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দে। প্রতিটি ফুডপ্যাকে, চাল ৫ কেজি,তেল ১ কেজি,  মসুর ডাল ৫০০ গ্রাম, লবন ১ কেজি
পিয়াজ ১ কেজি সেমাই ১ কেজি চিনি ৫০০ গ্রাম আলু ২ কেজি দিয়ে একটি প্যাকেট করা হয়। ফুডপ্যাক হাতে পেয়ে রোজদারদের মাঝে আনন্দের ছোয়া লক্ষ করা যায়।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা নায়েবুজ্জামান বলেন, ইসলামি সমাজ বিনির্মান হলে, ন্যায়, ইনসাফ ও জাকাত  ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু হবে। আর যাকাত ভিত্তিক রাষ্ট্রীয় অর্থনীতি চালু হলে সমাজে আর অভাবী লোক থাকবে না ইনশাআল্লাহ। ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী উপস্থিত রোজাদারদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী তার সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে, আর্ত মানবতার সেবায় কাজ করছে। সমাজের বিত্তবান মানুষকে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
ফুডপ্যাক বিতরণ শেষে আয়োজক কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )