


করতোয়া কুরিয়ার সার্ভিসের রংপুর সদর উপজেলার পাগলাপীর শাখার এজেন্ট প্রতিনিধি আব্দুল আহাদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (১৭ মার্চ) বিকেল সোয়া তিনটায় নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়াস্থ নিজ বাসভবনে মারা যান। তিনি বেশ কিছুদিন যাবৎ ডায়াবেটিস্ ও লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
তিনি মা, পাঁচ ভাই, তিন বোন, স্ত্রী, একমাত্র ছেলে, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া পুরাতন ঈদগাহ্ মাঠে বাদ আছর তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের চিকলি শেরমস্ত পশ্চিম চৌধুরীপাড়া জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম আব্দুল আহাদ চৌধুরী ছিলেন দৈনিক সকালের বাণী পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র খালাতে ভাই। তাঁর মৃত্যুতে নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. শওকত চৌধুরী, করতোয়া কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু এমজেএফ, মহাব্যবস্থাপক জে কে সাহা, ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন শালিক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাপ্তাহিক তারার আলো পত্রিকার সম্পাদক খবির উদ্দিন প্রামানিক আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রাসেল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, করতোয়া কুরিয়ার সার্ভিসের সৈয়দপুর জোনাল এজেন্ট প্রতিনিধি আলহাজ¦ মো. মজিদুল ইসলাম মন্ডল প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।