1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে মোটরসাইকেল দূর্ঘটনায় পথচারী নিহত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

নাগেশ্বরীতে মোটরসাইকেল দূর্ঘটনায় পথচারী নিহত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১৩ জন দেখেছেন
নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকে দূর্ঘটনায় ফজলুল হক (৪৫) নামের এক পথচারীর নিহত ও মটরসাইকেল চালক গুরতর আহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফজলুল হক উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন করাত কলের শ্রমিক।

 

স্থানীয়রা জানান, নিহত ফজলুল হক আশার মোড় এলাকায় ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম সড়কের একপাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় ভূরুঙ্গামারী থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় পথচারী ও চালক দুজনই গুরতর আহত হয়। গুরতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক পথচারী ফজলুল হককে মৃত ঘোষনা করেন। গুরতর আহত চালক রাজীব মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজীব মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার রনজু মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )