1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর সাইডে পরিত্যক্ত ১টি মটার্সেল উদ্ধার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর সাইডে পরিত্যক্ত ১টি মটার্সেল উদ্ধার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন
বাংলাবান্ধা স্থলবন্দর পাথরের সাইডে পরিত্যক্ত অবস্থায় ১টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে বিজিবি। জানা যায় বুধবার সকাল সাড়ে ৮ টায় বাংলাবান্ধা স্থলবন্দর হতে দেড় কিলোমিটার দূরে কাস্টমস ঘোষিত এলাকার মধ্যে স্থানীয় পাথর ব্যবসায়ী মেসার্স কাশফিয়া রাফসান এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী প্রোঃ মোঃ আবুল কালাম আজাদ পরিত্যক্ত অবস্থায় ১ টি বোমা সদৃশ বস্তু দেখতে পান। তিনি তৎক্ষণাত বিষয়টি বাংলাবান্ধা বিওপি বিজিবি কে অবহিত করেন। বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কে অবহিত করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  এনায়েত কবির বলেন, বোমা সদৃশ বস্তুটির খবর পাওয়ার পর সেখানে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে মোবা ডিসপোজাল টীমের মাধ্যমে নিরাপদ স্থানে নিঃস্কৃয় করা হবে। এবিষয়ে ১৮ ব্যাটালিয়ন পঞ্চগড়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল মনির বলেন, বোমা সদৃশ বস্তুটির স্থানীয় পাথর ব্যবসায়ীর মাধ্যমে জানার পর বাংলাবান্ধা বিওপি কমান্ডার তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে জানিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে মার্কিন করে পুলিশ পহারায় হেফাজতে আছে।
উল্লেখ্য, উক্ত বোমা সদৃশ বস্তুটি ভারতীয় পাথরবাহি ট্রাকের মাধ্যমে বাংলাদেশে আসছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। ইতোপূর্বে এ ধরনের বোমা সদৃশ বস্তু পাথরের সাইডগুলোতে পাওয়া গেছে। সেগুলো পরবর্তীতে  বোমা ডিসপোজাল টিম কর্তৃক ফাঁকাস্থানে বোমাগুলো ডিসপোজাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )