1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভিজিএফের চাল বিতরণে মেম্বরের সাথে এলাকাবাসীর সংঘর্ষ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ভিজিএফের চাল বিতরণে মেম্বরের সাথে এলাকাবাসীর সংঘর্ষ

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১৭ জন দেখেছেন
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করার দায়ে ৩ নং ওয়ার্ডের মেম্বর এর সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়।
শনিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষে ৩ জন আহত  হয়েছে।  মেম্বরের  ছেলে শাকিল ও ফুলমিয়া হাসপাতালের ভর্তি  করা হয়েছে।

জানাগেছে,৩নং ওয়ার্ডের মেম্বর শাহাবুদ্দিন তার ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণের সময় ঐ ওয়ার্ডের সাইদুর রহমানের কাছে তালিকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক পর্যায়ে মেম্বারের ২ ছেলের সাথে হাতাহাতি হয়।

এ ব্যাপারে সাইদুর বলেন, অনিয়ম করে তালিকা করেছে সেই বিষয়ে প্রতিবাদ করায়, তার ছেলেরা আমাকে লাঞ্চিত করেছে। পরে দুইপক্ষের লোকজনের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন এলাকার লোকজন বাদ পড়লে আগামীকাল ব্যাবস্থা করে দেওয়া হবে কিন্তু তার আগেই সাইদুরসহ তার লোকজন এসে কিছু লোকের উসকানিতে আমার ছেলে ফুল মিয়া ও শাকিলকে মারপিট করেছে।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন বিষয়টি নিয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )