1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু দুই শিশু হলো কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুইজন মামাতো-ফুফাতো ভাই–বোন। রবিবার সন্ধ্যায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।
মৃত্যু শিশু রিয়া মণির দাদা শামসুল ফকির জানান, দুপুরে আতিকুর রহমান তার দাদার সাথে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সাথে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। খেলতে খেলতে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়।
রিয়া মণির ফুপা  ইছামুদ্দিন জানান, দুপুরের পর থেকে দুইজনকে পাওয়া যাচ্ছিল না। তাদেরকে অনেক খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখতে পাওয়া যায়। মৃত্যু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়ে সুরুতহাল রিপোর্ট করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )