


মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের উদ্যোগে গত (২৬ মার্চ) বুধবার ফ্রী মেডিকেল ক্যাম্প সহ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে সকালে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের সিনিয়র প্রশাসনিক অফিসার মোহাম্মদ শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খতিব মাওলানা আব্দুল ওয়াদুদ, হিসাব ইনর্চাজ সামিউল আলম, ওর্য়াড মাষ্টার আরিফুল ইসলাম। এ সময় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী রাহমা নূর নাবা।
পরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের উদ্যোগে পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নের নব্দীগঞ্জ কল্যানী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।
এ সময় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের পরিচালক ডাক্তার আজহার আলী শাহ্ , বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ হাসান মাহবুব উর রহমান সহ ৭ জন গাইনী, কার্ডিওলজি, ইএনটি ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থেকে প্রায় এক হাজার অসহয় দরীদ্র নারী, শিশু ও পুরুষ রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।