1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৯১ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সালেকুর রহমান (৩৪) কে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (০৪ এপ্রিল) সাড়ে বারোটার দিকে ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের পুত্র এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ আটকের সত‍্যতা নিশ্চিত করে বলেন গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার উপর হামলা ঘটনায় করা  মামলায় সালেকুরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )