1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে  রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে  রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন
ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ব্যাবপী ধর্মঘটের অংশ হিসেবে রংপুরে মিছিল, বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে ক্লাস, পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নানা শ্রেণি পেশার মানুষ মিছিল নিয়ে এসে টাউন হলের সামনে সড়কে অবস্থান করে।
সেখানে সমাবেশে বক্তৃতা করেন, মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা। সমাবেশে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটসহ জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )