লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইকেরছড়া গ্রামের জনৈক মজনু মিয়া গং এর পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে আশপাশের চাষাবাদ ও ফসলসহ জমি পুকুরের তীর ভেঙ্গে পড়েছে। বর্তমানে ওই ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ার পাড় হতে পাইকেরছড়া ০১নং ওয়ার্ডের আদর্শ মোড় পর্যন্ত রাস্তার কাজ নির্মান চলছে।এলাকাবাসীর অভিযোগ ড্রেজার মেশিন দিয়ে এই বালু উত্তোলণ করলে ফসলী জমি ও রাস্তা উভয়ই পুকুরে ভেঙ্গে পড়ার সম্ভাবনা আছে। ভূক্তভোগীদের অভিযোগ পুকুর থেকে মাটি উত্তোলণ বাঁধা দিলে তারা বিভিন্ন ভাবে হুমকি ও ভয়-ভীতি দেখাচ্ছে।তাই নিরুপায় হয়ে প্রশাসনের নিকট অভিযোগ করেছে তারা।
ভুক্তভোগী রমিচ উদ্দিন, রানা, শের আলী, আরফান আলী, মানিক উদ্দিন ও আনোয়ার জানান, এটি চর এলাকা। আর চরের মাটি বেশি শক্ত নয়। তাই এই পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটির গভীর থেকে বালু উত্তোলন করলে বিস্তীর্ণ এলাকার মাটি ধসে পড়ার সম্ভাবনা আছে। তাই সরেজমিনে তদন্ত পূর্বক উক্ত অবৈধ বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আমরা জোড় দাবী জানাই।
পুকুরের মালিক মজনু মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন বিযয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।