1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরী বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান কারাগারে | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

নাগেশ্বরী বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান কারাগারে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৬১ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ইউনিয়ন বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দি‌কে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে পু‌লিশ। বিষয়‌টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা।

গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গত ৪ আগস্ট নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি বাদী হয়ে ইউপি চেয়ারম‌্যান সোলায়মান আলীর নামে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে আজ সোমবার দুপুরে কু‌ড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )