1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে আকস্মিকভাবে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ভারতীয়দের ভিসা বাতিল করা হয়েছে। এ তালিকায় আছে বাংলাদেশি, চীনা, নেপালি ও দক্ষিণ কোরীয় শিক্ষার্থীরাও।

আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন (এআইএলএ)-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। তারা বলেছে, সম্প্রতি ৩২৭ জন শিক্ষার্থীর ভিসা বাতিলের তথ্য তাদের কাছে এসেছে। যারমধ্যে ৫০ শতাংশই ভারতীয়। ১৪ শতাংশ চীনা। আর বাকিরা হলেন বাংলাদেশি, নেপালি ও দক্ষিণ কোরীয়। মার্কিনিদের এমন আচরণে ভারতীয় শিক্ষর্থীরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

শিক্ষার্থীদের ভিসা বাতিলের কাজটি করছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ (আইস)। তারা গত চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে এই পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরফলে নিরীহ শিক্ষার্থীরা ভুলের শিকার হচ্ছেন। যাদের অপরাধের কোনো তথ্য নেই। এছাড়া ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব বিক্ষোভ হয়েছে সেখানেও তাদের সংশ্লিষ্টতা নেই।

সম্প্রতি যে ৩৭২ শিক্ষার্থীর ভিসা বাতিলের খবর পাওয়া গেছে তাদের মধ্যে ৫০ শতাংশের ভিসা ছিল এফ-১। এরমাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে ১২ মাসের বেশি সময় কাজ করার সুযোগ পেয়েছিলেন। যেহেতু তাদের ভিসা বাতিল করা হয়েছে তাই তারা এখন দেশটিতে আর কোনো কাজ করতে পারবেন না। ভিসা বাতিলের দিকে এগিয়ে আছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিশিগান এবং অ্যারিজোনা অঙ্গরাজ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )