1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আজিনুর ইসলামকে (২৪) ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, ভারতের কোচবিহার জেলার ধাপড়া থানার ঝোংপাড়া এলাকা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙাটারি সীমান্ত এলাকা। এ সীমান্তে উভয় দেশের ৮০১ নম্বর প্রধান পিলার ও ১০ থেকে ১১ নম্বর উপপিলার লাগোয়া এলাকার বাংলাদেশি অংশের ভুট্টার খেত দিয়ে কৌশলে ভারতের অভ্যন্তরে যায় আজিনুর। এ সময় ভারতের কোচবিহার ৩০ বিএসএফ ব্যাটালিয়ানের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারি সন্দেহে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করে। ঘটনা জানার পরই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের ডাঙ্গাটারি বিজিবি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়। সন্ধ্যায় বিএসএফ শনিবার (১৯ এপ্রিল) সকালে পতাকা বৈঠকে বসবে বলে বিজিবিকে জানায়।
আজিনুরের বাবার নাম নূর হোসেন। সে বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমগ্রামের টাঙাটারি এলাকার বাসিন্দা। বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম বলেন, ’বিএসএফ বাংলাদেশি যুবক আজিনুরকে ধরে নিয়ে গেছে। সে চোরাকারবারি নয়।’
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, বাংলাদেশি ওই ব্যক্তি (আজিনুর) অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের সীমান্ত এলাকা থেকে গরু নিয়ে আসার সময় স্থানীয় এলাকাবাসি তাকে আটক করে ও বিএসএফের নিকট তুলে দেয়। বিএসএফ তাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ ও প্রমাণ আছে বলে আমাদেরকে বলেছে। বর্তমানে গরুসহ ওই ব্যক্তিকে বিএসএফ বিআরবি কোম্পানি সদর ক্যাম্পে রেখেছে। শনিবার কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হবে। আমরা বিএসএফকে বলেছি তাদের কাছে আটক ওই বাংলাদেশিকে কোনো প্রকার নির্যাতন না করতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )