1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে চীনের হাসপাতাল স্থাপনের দাবীতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

পীরগঞ্জে চীনের হাসপাতাল স্থাপনের দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল শহীদ আবু সাঈদের জন্মভুমি রংপুরের পীরগঞ্জে স্থাপনের দাবীতে গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপিল) বিকেল ৩ ঘটিকায় পীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যনারে প্রেসক্লাবের সম্মুখে এই গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী’র সভাপতিত্বে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, জেলা জামায়াতের মসজিদে শুরা ও কর্মপরিষদ সমস্য মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সাইদের সহদর আবু হোসেন, জামায়াতের উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর অধ্যাপক ইদ্রিস আলী, এনসিপি জেলা সংগঠক মাসুম বিল্লাহ সহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ । যার আত্মত্যাগের মধ্যে দিয়ে আন্দোলন তীব্র ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হয়েছে ।

 

তাই আবু সাঈদ এর স্মৃতি পীরগঞ্জে চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )