1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দীর্ঘ ১৯ বছর পর বোদায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দীর্ঘ ১৯ বছর পর বোদায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০২ জন দেখেছেন
দীর্ঘ ১৯ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। আর এই সম্মেলনের দিনটিকে স্বরণীয় করে রাখতে ঢাক ঢোলের সাথে নাচ গানে, আনন্দ উৎসাহ আর শোভাযাত্রা করেছে নেতাকর্মী ও সমর্থকেরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের শুভ সূচনা করেন অতিথিরা।এর আগে, উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা বাদ্যযন্ত্রের তালে তালে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।বোদা উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  সহস্রাধিক নেতাকর্মী যোগ দেন।সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনের মধ্য দিয়ে দুপুরে প্রথম অধিবেশন শুরু হয়। এবং আজকের দিনটি বোদাবাসীর কাছে একটি স্বরণীয় দিন। আমরা আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন শুরু করেছি। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা বোদা বাসী সহ পঞ্চগড় জেলা সহ তথা দেশের প্রতিটি মানুষকে একটা মেসেজ দিতে চাই, আজকে বোদা উপজেলা বিএনপি যেমন তাদের নিয়ম শৃঙ্খলা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আজকে সংগঠন গতিশীল হয়েছে। এই গতিশীলের মধ্য দিয়ে যে নেতৃত্ব এসেছে তা থেকে আমরা আজ এই সম্মেলনে সবাই উপস্থিত হতে পেরেছি। একই সাথে বলতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে আজকে সংগঠনকে এগিয়ে নিচ্ছে, তারই একটি বহিঃপ্রকাশ আজকের এই সম্মেলন।
এদিকে বক্তারা দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রথম অধিবেশনে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধায় শুরু হয়ে ৭১০ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। সম্মেলনে সভাপতি পদে দুইজন ও দুইটি সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আসাদুল্লাহ আসাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্মলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট খলিলুর রহমান খলিল, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট জাকির হোসেন, এডভোকেট মিনহাজ।
দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার আগে বিকেলে একই সাথে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা গেছে, ২০০৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। নানা প্রতিকূল পরিস্থিতি পর  দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )