এই ঘটনার পরপরই, রবিবার সকালে ওসি শহিদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যঘেরা বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘মিথ্যা গল্প বানিয়ে কোনো লাভ নেই, এতে আমারই মঙ্গল হবে। প্রতিটি ঘটনাই এক একটি প্রমাণ। বুঝলে ভালো, না বুঝলে তরমুজ খাও!’ তার এই অস্পষ্ট মন্তব্যটি স্থানীয়ভাবে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে খবর, সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্বভার অর্পণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ঠাকুরগাঁও পরিদর্শনে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ওসির বিরুদ্ধে মামলা সংক্রান্ত জটিলতা, দুর্নীতি এবং একাধিক অভিযোগ তুলে ধরেন।
তখন মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, এর আগে তিনি ওসি শহিদুরের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ পাননি। তবে, উত্থাপিত অভিযোগগুলো তিনি গুরুত্বের সাথে দেখবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকারের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন বলেও তিনি উল্লেখ করেন।
এই প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও, তাকে ফোনে পাওয়া যায়নি।