
জুলাই ২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকান্ডে অভিযুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ৪ জন শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে । সোমবার(২৮ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট বডির এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃতদের তালিকায় রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মানিক চন্দ্র সেন(রুম ৩০২) ,এস এম লাবু ইসলাম(রুম ৩০৩),ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের মোঃ মেহেদী হাসান মিরাজ(রুম৩০৩) এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সেজান আহম্মেদ ওরফে আরিফ(রুম ৬০৫)। বহিষ্কৃতরা প্রত্যেকে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত ১০৮ তম সিন্ডিকেট সভা এবং ৫ নভেম্বর ২০২৪ , অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত , ২০ মার্চ ২০২৫ , অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের আলোচ্যসূচি :৫-এর সিদ্ধান্ত , শহীদ মুখতার ইলাহী হল-এর নীতিমালা-২০১৫ এবং ১০ মার্চ ২০২৫,অনুষ্ঠিত প্রভোস্ট বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই চারজনের আবাসিকতা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: কামরুজ্জামান বলেন, জুলাই ২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকান্ডে অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে শৃঙ্খলা বোর্ড, সিন্ডিকেট এবং হল প্রভিস্টের সিদ্ধান্ত ক্রমে হল থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়া শহীদ মুখতার ইলাহী হল-এর নীতিমালা-২০১৫ অনুসারে কোন শিক্ষার্থী তিন মাসের অধিক সময় হলে অনুপস্থিত থাকলে তার সিট অটোমেটিক বাতিল হয়ে যায়।
Related