1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কেন প্রেম ভেঙেছিল স্বস্তিকার? | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

কেন প্রেম ভেঙেছিল স্বস্তিকার?

বিনোদন
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৯১ জন দেখেছেন

একই সঙ্গে জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের বহুদিনের সদস্য তিনি। একাধিক হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছেন। অনস্ক্রিনে ‘সাহসী’ অভিনেত্রী হিসেবেই পরিচিতি রয়েছে তার। তেমনি বাস্তবেও তিনি স্পষ্টবক্তা। এজন্য সুখ্যাতি ও কুখ্যাতি দুই রয়েছে।

অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও স্বস্তিকার জীবনটা বেশ বৈচিত্র্যময়। বিয়ে করেছিলেন খুব কম বয়সে। অল্প বয়সেই মা হন। কিন্তু বিয়ে টেকেনি তার। দু-বছর পরেই একরত্তি মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান তিনি। সেই সময়ে দাঁড়িয়ে সিঙ্গেল মাদার হয়েছিলেন তিনি। মেয়েকে ছোট থেকে এত বড় করেছেন একা হাতে।

তবে স্বস্তিকার জীবনে যে প্রেম আসেনি এমনটা কিন্তু নয়। একাধিকবার প্রেমে পড়েছেন তিনি, তাও আবার ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গেই। তাদের একজন পরমব্রত। তবে টেকেনি সে প্রেম। দু বছর যেতেই বেঁকে যায় স্বস্তিকা-পরমের পথ। এতদিন পর সে কারণ জানালেন অভিনেতা।

ভারতীয় সুংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরম বলেন, ‘আমাদের প্রায়শই দেখা হয়। কথা হয়। আমরা ২ বছর একসঙ্গে ছিলাম। সেই দুই বছরের মধ্যে একটা বড় সময় এমন ছিল, যেটা খুব সুন্দর ছিল। সেটাকে আমি সারাজীবন সুন্দর স্মৃতি হিসেবে মনে রেখে দেব। আরেকটা যেটা ছিল, সেটা খুব অশান্ত ছিল। আমার বলতে কোনো বাধা নেই, একটা সময়ে এসে আমি নিজেই অব্যাহতি চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )