1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে রাস্তার পিচ ঢালাই কার্পেটিং উঠে যাওয়ার তদন্ত শুরু  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে রাস্তার পিচ ঢালাই কার্পেটিং উঠে যাওয়ার তদন্ত শুরু 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজ সমাপ্ত না হতেই উঠে যাচ্ছে পিচ ঢালাই কার্পেটিং। কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল। এব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও দৈনিক সকালের বাণীসহ কয়েকটি পত্রিকায় খবর প্রকাশের পর মঙ্গলবার (০৬ মে) স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন।

জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গত বছর ১৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা ব্যয়ে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার পর্যস্ত প্রায় নয় কিলোমিটার সড়ক পাকা করার কাজ চলছে। আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামের কুড়িগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক পাকা করার কাজ পায়। বেলাল নামের স্থানীয় এক যুবলীগ নেতা এই সড়কটির পাকা করার কাজ বাস্তবায়ন করছে।

শহিদ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সড়কটি পাকা করার ৩ দিনের মাথায় সড়কে ফাটল দেখা দিয়েছে এবং কার্পেটিং উঠে যাচ্ছে। গত সোমবার স্থানীয় এলাকাবাসী নিম্মামানের কাজ হয়েছে অভিযোগ করে রাস্তার কিছু অংশের কার্পেটিং তুলে ফেলে এবং কাজ বন্ধ করে দেয়। এরকম কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও দৈনিক সকালের বাণীসহ কয়েকটি পত্রিকায় খবর প্রকাশ হলে কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী(এলজিইডি) মাসুদুজ্জামান , সিনিয়র সহকারী প্রকৌশলী হাসান আলী ও উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, প্রকল্পের কনসালটেন্ট আল আমিন মঙ্গলবার(০৬ মে) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয় ব্যক্তি ও উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

নির্বাহী প্রকৌশলী জানান, বিটুমিন জমাট না বাঁধার কারণে এরকম হতে পারে। তিনি প্রাক্কলন অনুযায়ী কাজ হবে বলে আশ্বস্ত করেন এবং যেখানে যে সমস্যা রয়েছে তা দ্রুত ঠিক করে দেবার নির্দেশ দেন।

প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় যুবলীগ নেতা বেলাল হোসেন জানান, কাজটি বর্তমান চলমান রয়েছে। কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী কাজ করা হচ্ছে। কোনো সমস্যা দেখা দিলে আমরা ঠিক করে দিতে বাধ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )