1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজিবপুরে ইয়াবাসহ একজন আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

রাজিবপুরে ইয়াবাসহ একজন আটক

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশের অভিযানে শনিবার গভীর রাতে রুহুল আমিন(২২)নামের ১ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রুহুল আমিন রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জহির মন্ডলপাড়া গ্রামের নবাব আলীর পুত্র।

রাজিবপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আরজ আলী,এএসআই রতন ও এএসআই আশরাফুল ফোর্সসহ দক্ষিণ কাচারি পাড়া দীপাঞ্চল সিনেমা হলের নিকট থেকে তাকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করলে ৩০ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ ।

এ ব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আমিনুল ইসলাম জানান,তার নামে মামলা রুজু হয়েছে। আজ রোববার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )