1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে ২০ মাদক মামলার আসা‌মি ন‌্যাংলা নয়ন গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

উলিপু‌রে ২০ মাদক মামলার আসা‌মি ন‌্যাংলা নয়ন গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে নয়ন মিয়া (৩৬)না‌মে ২০ মামলার চি‌হিৃত এক মাদক কারবারিকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত রাত ২টার দি‌কে উপ‌জেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রা‌মের নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ও এক দশ‌মিক পাঁচ (১.৫) গ্রাম হেরোইন এবং মাদক বি‌ক্রির ৩৩০০টাকা জব্দ করা হয়।

মাদক কারবারি নয়ন ওই এলাকার নজরুল ইসলামের ছে‌লে। তার বিরু‌দ্ধে মাদকের ২০‌টি মামলা রয়েছে ব‌লে জানায় পু‌লিশ।

পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান প‌রিচালনা করার সময়ে উপ‌জেলার দক্ষিণ উমানন্দ গ্রা‌মে নিজ বাড়িতে খাটের ওপর ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় মাদক কারবারি নয়ন‌কে গ্রেফতার ক‌রা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, মাদক কারবারি নয়নের বিরু‌দ্ধে ইতিপূর্বে ১৯‌টি মামলা রয়েছে। এটিসহ ২০‌টি মামলা হয়। নয়ন এলাকার চি‌হিৃত মাদককারবা‌রি। র‌বিবার তা‌কে জেলাহাজ‌তে পাঠা‌নো হয়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )