


জ্বালানি তেল বিক্রির কমিশন সংক্রান্ত দাবি ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। ফলে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
এর আগে সকালে সংকট সমাধানে বৈঠকে বসে বিপিসি ও মালিক সমিতি। বৈঠকে ১৫ দিনের মধ্যে সব দাবি সমাধানের প্রতিশ্রুতি দেওয়ায় কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়। তা ছাড়া অন্যান্য দাবিগুলো দুই মাসের মধ্যে সুরাহা না হলে পুনরায় কর্মবিরতি যাবে বলেও জানান পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।