1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি মিনি অবৈধ পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৫ মে দুপুরে ) উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের পাগলারহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
জানাগেছে, পাগলারহাট বাজারের পাশে জনৈক আলাউদ্দিন নামের এক ব‍্যক্তি তিলাই ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব‍্যবসায়ীর একটি ট্রেড লাইসেন্স নিয়ে তেলের পাম্পটি স্থাপন করে দীর্ঘদিন ধরে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রবিবার দুপুরে অভিযান চালানো হয়।
প্রশাসন জানায়, অনুমোদন ছাড়াই জ্বালানি বিক্রির এমন কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় পেট্রোলিয়া আইনের ২০(১)ঙ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, পেট্রোল পাম্পটির মালিক পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং ব্যবহৃত দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )