1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৬ জন দেখেছেন

‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৮মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এসময় আরো উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ,উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জাম খান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু ও প্রবীণ সকলে পুষ্টি কর খাবার খুবই প্রয়োজন। পুষ্টি কর খাবার ছাড়া মানুষের দেহ সুস্থ থাকে না । তাই প্রতিদিন খাবারে সঙ্গে পুষ্টি কর খাবার খাওয়া দরকার। পুষ্টি সপ্তাহটি ২৮ মে থেকে শুরু হয়ে চলবে ০৩জুন পর্যন্ত ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )