


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিরাপদ মাতৃত্ব দিবস পলিত হয়েছে। বুধবার(২৮মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপেক্সø সভাকক্ষে নিরাপদ মাতৃত্ব দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভা ও র্যালীতে সভাপতিত্ব করেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, এ সময় আরো উপস্থিত ছিলেন ডাঃ শাফিউল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস ছোবাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসসার মোবাশ্বের আলী, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভপতি আনোয়ারুল হক,এস আর এম এন সি এইস প্রজেক্ট এর মনিটরিং ও ডকুমেন্টেশন কোঅডিটর ল্যাম্ব আবু ইবনে আল আসাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোন গর্ভবতী মা যেনো অকালে মৃত্যু বরণ না করে । নিরাপদ মাতৃত্বের জন্য গর্ভবতী ময়েরা আমাদের হাসপাতালে এসে সেবা নিতে পারবেন। আমারা প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের মাধ্যমে গর্ভবতী মাদের সেবা দিয়ে থাকি। আলোচনা শেষে একটি র্যালী বের করা হয়।