1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২০০ জন দেখেছেন

ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনে রাতভর রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলায় এক পুরুষ এবং ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। খবর এএফপির।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ টেলিগ্রামের এক পোস্টে বলেছেন, জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়া একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে এক মেয়ে শিশু নিহত হয়েছে এবং ১৬ বছর বয়সী একটি ছেলে শিশু আহত হয়েছে।

তিনি জানিয়েছেন, সেখানে বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরও বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খেরসন শহরের ওপর পৃথক এক হামলায় ৬৬ বছর বয়সী একজন গুরুতর আহত হয়েছেন। খেরসন অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর হাজার হাজার মানুষ নিহত হয়েছে। দুপক্ষের সংঘাতে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ওই অঞ্চলের মেয়র জানিয়েছেন, ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় একজন আহত হয়েছে। অপরদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছে। সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার খিনশটেইন এ তথ্য নিশ্চিত করেছেন।

যুদ্ধ বন্ধের জন্য কয়েক সপ্তাহ ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চলছে। উভয় পক্ষই চলতি মাসের শুরুতে তিন বছরেরও বেশি সময় পর তাদের প্রথম দফার সরাসরি আলোচনার জন্য মিলিত হয়েছে। সম্প্রতি ইস্তাম্বুলের দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তবে ওই আলোচনায় কেবল বন্দী বিনিময় এবং যোগাযোগ রাখার প্রতিশ্রুতি মিলেছে। সেখানে দুপক্ষ যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, মস্কো তাদের শান্তির শর্তাবলী আগে থেকে না দিলে তার সরকার রাশিয়ার সাথে আর আলোচনার ফলাফল আশা করে না। তিনি বলেন, শান্তির দিকে অগ্রসর হতে হলে অবশ্যই যুদ্ধবিরতি থাকতে হবে। আমাদের মানুষ হত্যা বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )