1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ধানবীজ ও সার বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ধানবীজ ও সার বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধ
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭১ জন দেখেছেন

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা আমন ধান বীজ ও সার পেলো ২৪৫০ জন কৃষক। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ধানবীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরওয়ার তৌহিদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব উপকরণ প্রদান করা হয় । উপজেলার ১০টি ইউনিয়নের ২৪৫০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে ধানবীজ ও ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )