1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জনগণকে দৃঢ়তা বজায় রাখার আহ্বান খামেনির | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

জনগণকে দৃঢ়তা বজায় রাখার আহ্বান খামেনির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৭১ জন দেখেছেন

ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে দৃঢ় থাকার জন্য নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (১৯ জুন) এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে এই আহ্বান জানান তিনি।

এক্স পোস্টে খামেনি লেখেন, শত্রু যদি বুঝতে পারে যে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না। আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন, তা অব্যাহত রাখুন। এই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে ধরে রাখুন।

আরেকটি পোস্টে তিনি পবিত্র কোরআনের সুরা আল-ইমরানের ১২৬ নম্বর আয়াত তুলে ধরেন। যার অর্থ- ‘বিজয় কেবল মহান আল্লাহ্’র পক্ষ থেকেই আসে, যিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়’। এরপর তিনি লেখেন, আর আল্লাহ অবশ্যই অবশ্যই ইরানী জাতিকে, সত্যকে ও সঠিক পক্ষকে বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )